Tamohan, Govt. of India Registration Number (PRGI) WBBEN/25/A1160, New Genaration Acclaimed Bengali Literary Research Journal (Language, Literature & Cultural Studies) & Independent Publication. Maynaguri, Jalpaiguri, West Bengal, India. Estd. 2023.

ও, টি, টেবিলে | প্রসাদ রায় | কবিতা ৩৭

সম্পর্কগুলো একটু একটু করে
গাছেদের পাতায় জমে হরিদ্রাভ রঙে
সবিশেষ সবুজে নেই।

রিংটোন বাজেনা তেমন পরস্পরের মধ্যে, যোগাযোগে উদাসীন।
যাকিছু আপাত দৃশ্যে অভিনীত,
সাক্ষী থাকে জীবন, গড্ডালিকা-প্রবাহে।

তবুও মায়াবী নৌকোয় আমরা ভেসে যাই, কোথাও বুঝি যে যার দূরত্বে কাছাকাছি, সমকেন্দ্রিক―

প্রকৃত ভালোবাসা ও, টি, টেবিলে।
বিষাদ-কফিনে ক্রমশ দীর্ঘ কঙ্কালে অমৃত।

Comments

Popular Posts