Tamohan, Govt. of India Registration Number (PRGI) WBBEN/25/A1160, New Genaration Acclaimed Bengali Literary Research Journal (Language, Literature & Cultural Studies) & Independent Publication. Maynaguri, Jalpaiguri, West Bengal, India. Estd. 2023.

সবনম ও সিঁদুরে মেঘ | অর্ঘ্যজ্যোতি দত্ত | কবিতা ৫৬

‘জীবনে প্রথমবার জীবন শেষ’—
রৌরব-রজনী, উপস্থ মধুকর, যুবতীর সীমন্তে যম
দুয়ারে দেখি না আর বসন্ত-পরগনা, অন্ধকারে গর্ভবতী দেশ;
সুরক্ষা কম—

আজ যারা জন্ম নেবে, কাল তারা কালেভদ্রে গোবরগণেশ
আমৃত্যু তুমি তাদের শুশ্রূষা দিও; সবনম। 

Comments

Popular Posts