TAMOHAN
Since 2023
A National Level Acclaimed Peer Reviewed Bengali Literary Research Journal
Executive Editor
Co-Editor
Tanay Mandal
Associate Editor
Production Editor
Sagnik Chakraborty
Youth Advisory Board
Ankita Karmakar, Anik Das, Debjyoti Neogi, Nilabhra Dey Sarkar, Suranjan Barman, Subham Routh
Senior Advisory Board
Shoumik Chakraborty, Subir Roy, Nishith Kumar Roy
Frequency
Yearly
RNI/PRGI
WBBEN/25/A1160
ISSN (Print)
3139-0889
Subject
Language, Literature & Culture
Publisher
Rishov Chakraborty, Tamohan Publishers, Ward No. 12, Debinagar, Maynaguri, Jalpaiguri, West Bengal, Pin Code 753224, India
Language
Bengali
Publication Format
Print

ঠিকানা তিস্তা | পার্থ বন্দ্যোপাধ্যায় | অনুবাদ কবিতা ১


তিস্তা আমার ঠিকানা, লাউ কুমড়ো 
আর তরমুজ ভরা মাঠ
সোনালী ধানের শীষ দোলা দেয় বাতাসে
কাশফুল আর গাঙচিলের কোলাকুলি 
মাঝনদী ফুলে উঠে হয় দিশেহারা, আজও এইখানে। 
ঝাঁকা নিয়ে দ্রুত যায় রমনী
সাঁঝের আঁধারে বাকি আছে কাজ।
শরত আকাশে আগমনী সুর, ঢাক বাজে বহুদূরে। 

শুনি আমি বাঁশি আর শুনি শঙ্খধ্বনি,
হাহাকার এখানে ওখানে 
একদিন ওরা ভেসেছিল, ভাসাবে আমাকে একদিন, তারই প্রতীক্ষায় থাকি।
সাধু সন্ন্যাসীরা জলে স্নান করে, জল নিয়ে যায়
একই জলে স্নান করে মহাদেব। 
আমার প্রতীক্ষা শেষ হয়
ভাসব বলে বেঁধেছি এ ঘর
জানি তিস্তা আমার ঠিকানা। 

Destination Teesta

I often cross the river Teesta
Lots of green vegetables are laying in the bank
Women are carring river water
Toddlers are playing in the mud
I cross the river Teesta, my dreem site.
If there is heaven, It's here
Monks are bathing the water
Carring water for lord Shiva
Lord Shiva is also bathing in the same water

Farmers are carring simultaneously 
I saw the overflooded  Teesta, they have their rice in the vicinity. 
Many of them flooded here
I know the flood will carry me too
as my ultimate destination is Teesta.

Comments

Popular Posts