Tamohan, Govt. of India Registration Number (PRGI) WBBEN/25/A1160, New Genaration Acclaimed Bengali Literary Research Journal (Language, Literature & Cultural Studies) & Independent Publication. Maynaguri, Jalpaiguri, West Bengal, India. Estd. 2023.

জীবন | অর্ণব চ্যাটার্জি | কবিতা ৩১

ভালোবাসলে ভয় হয়
যদি, চাঁদ-আকাশে খসে পড়ে বালির ডানা!

উত্তরীয় পুরুষের দায়িত্ববান হাতে,
শাটল কর্কের গহীন মৈথুনে
জেগে উঠে প্রত্ন প্রশ্বাস—

ষড়যন্ত্র! নাকি উড়ে যাওয়া ক্ষণিকের আশ্বাস!

আসলে, জীবন তো বুদ্ধের ঋণ; বোধিসত্ত্বের মতো বেছে-বেছে দুঃখ খোঁজা...

Comments

Popular Posts