নিঃশব্দ কান্না | সুবীর রায় | কবিতা ৭০
তবে ব্যর্থ প্রেমিক প্রেমিকারা
বুঝি জোনাকি হয়ে জন্মায় ।
নিশুতি রাতের ঘুটঘুটে অন্ধকারে
কেমন ছটফট করে মিটিমিটি আলোয়
অকাতর খুঁজতে থাকে প্রেমিকের মুখ,
তাহলে আমিও কি ঠিক জোনাকি হব।
হাজার হাজার জোনাকির ভিড়ে
নিঃশব্দ কান্না আর হাহাকার ,
তুমি ঠিক বুঝতে পারবে না,
নাকি আগের মতই ভুল বুঝে
পাশ কাটিয়ে চলে যাবে ,
শুধু একবার প্রাণ ভরে দেখতে চাই,
জানতে চাই তুমি কি সুখে আছো?
আমি না হয় জোনাকি হয়েই
কাটিয়ে দিতে চাই বাকিটা জীবন,
আরও একবার পুনর্জন্মের অপেক্ষায়........ ...।
Comments
Post a Comment