প্রচলিত মনোব্যাধি | তিতীর্ষা জোয়ারদার | কবিতা ৭৫
ধর্ষিত মেয়েটির পোশাক
আরেকটু শক্ত করে বাঁধো
অবসানের আগেই ক্ষয়ে যাক
সমাজের সমস্ত আবরূ
২
দুর্নীতির উল্টো দিকে শুয়ে
এক টুকরো রুটি খাচ্ছেন যে মানুষ,
তাঁকে ভোট দাও
বিজ্ঞাপনে ঢেকে যাক দুর্ভিক্ষের মুখ
৩
ধর্মান্ধ শহরের বুকে
মৃত শিশুদের সুর বেহালায় ফেলে
নিভৃতে দাঁড়িয়ে কবি নিজেকে বুঝিয়েছেন
শাশ্বত বলে কিছু নেই
উলের বলকে সন্তানের খুলি ভেবে
আপন করে নাও অনিবার্য সমস্ত বিরহ
Comments
Post a Comment