চৈত্র সংক্রান্তির কবিতা | নীলাদ্রি দেব | কবিতা ৬৮

জাউয়ের ভেতর যতটা নীরব 
ছেলেবেলার গভীরে একটা মাঠ, খোপ
নামতার স্বরে শিকড়, মাটি কামড়ে 
অনিয়ন্ত্রিত বর্ষা আসে 
দাগছাপ মিশে যায় 
ভেজা মাটির গন্ধে অবশ হয়ে এলে
উনুন জ্বলে ওঠে, হলুদ আলো 
চুন করা দেয়ালে বাংলা ক্যালেন্ডার

Comments


Popular Posts