হে নবীণা | শৌমিক চক্রবর্তী | কবিতা ৭২

হে নবীণা!
নতুন আশায়, সুগন্ধী চন্দনে তোমায় আঁকছি,
প্রবহমান জীবনের ছন্দে ছন্দে
অগোচরে রয়ে যাওয়া কথাগুলো,
স্বপ্নগুলো এবার ফুটে উঠুক মনের তুলিতে।
মনপাখীদের হোক উড়ান এক নতুন আলোয়।
সবার মন-সাম্পান ছুটে চলুক এক অনন্ত সুখপার্বণে।
পৃথিবীটা হয়ে উঠুক এক নির্মল, সুন্দর স্বচ্ছ আয়োজন।

Comments


Popular Posts