ক্ষয়ের বিমূর্ত উপাখ্যান | অনির্বাণ চট্টোপাধ্যায় | কবিতা ৬৯

চোখের অক্ষরে একটি বিড়ালের বসবাস,
থাবায় লুকোন— মৃত্যুরেখা।
কাঁটা, দুধ উপেক্ষা ক'রে, 
তৃষ্ণা পালন করে সে।

নুন-জল পৃথক করে— বিগতশোকে।

সংসারে সুখ বৃদ্ধি পেলে, শিখে যায়—
পাখির শিকার, 
পালকে আড়াল মাংসের খোঁজ।

Comments


Popular Posts