উপসংহার | অঙ্কিতা কর্মকার | কবিতা ৭৬

শুষ্ক ওষ্ঠে দ্বিধা
শব্দের আড়ষ্টতা!
নিদারুণ দুটি শব্দ খোঁজার চেষ্টা 
ভাবলে কিছু বলতে চাইনি,
বলার কিছুই ছিলনা।

তোমাতে আমাতে গাঙের জোয়ার 
শুধু ঢেউ যে বৃথা―
কৃষ্ণচূড়া লাল ঠোঁটে বাঁকা চাঁদ
কালো দু-চোখে কুহেলিকা
রক্তমাংসের সুন্দর লাল প্রেম উপত্যকা

নবজাতক আগ্নেয়গিরির বিরাট ব্যাপ্তি,
আমাদের এখানেতেই সমাপ্তি...

Comments


Popular Posts