Tamohan, Govt. of India Registration Number (PRGI) WBBEN/25/A1160, New Genaration Acclaimed Bengali Literary Research Journal (Language, Literature & Cultural Studies) & Independent Publication. Maynaguri, Jalpaiguri, West Bengal, India. Estd. 2023.

আশ্রয় | জয়া ঘোষ | কবিতা ৪৬

তুমি যখন আমার পাশে ঘুমাও
আমি জানি— তুমি ছোট হয়ে  যাও
বড় হওয়ার অভিনয় তোমার আর ভালো লাগে না


তখন আমার শরীর কোল হয়ে যায়
হাত হয়ে যায় মাথার ছায়া
আর নিঃশ্বাস হয়ে ওঠে একটি দীর্ঘ আরতি
তোমার ক্লান্ত পুরুষ মনকে শান্ত করার জন্য―


তুমি জানো না,
আমি প্রতিদিন সেই মুহুুর্তটুকু মা হয়ে যাই
শুধু তোমাকে আশ্রয় দেবার জন্য। 

Comments

Popular Posts