Tamohan, Govt. of India Registration Number (PRGI) WBBEN/25/A1160, New Genaration Acclaimed Bengali Literary Research Journal (Language, Literature & Cultural Studies) & Independent Publication. Maynaguri, Jalpaiguri, West Bengal, India. Estd. 2023.

সন্দেহ | জয়াশিস ঘোষ | কবিতা ৬৬


পা গেঁথে আছে। আপনার বাড়িটি বহুদূর
মধ্যে দুর্গম পাহাড়, ভয়ঙ্কর জল ও জঙ্গল
যাকে অতিক্রম করার সাধ্য নেই।
সাহসও দুমুঠো মুগ্ধতা শুধু।
আর কিছু আছে কি দেওয়ার?
মাঝেমধ্যে কোলহল ছেড়ে এসে দাঁড়াবেন নির্জনে
যেখানে পাথর ফাটিয়ে বয়ে যাচ্ছে খরস্রোতা
ডাক ভেসে আসে। শুনতে পান কি কিছু?

নাকি অকারণে নৌকায় তুলে দেন সন্দেহপ্রবণতা―

Comments

Popular Posts