Tamohan, Govt. of India Registration Number (PRGI) WBBEN/25/A1160, New Genaration Acclaimed Bengali Literary Research Journal (Language, Literature & Cultural Studies) & Independent Publication. Maynaguri, Jalpaiguri, West Bengal, India. Estd. 2023.

ফানুস | বিপুল আচার্য | কবিতা ৪৪

মর্মরতা ভেদ করে আত্মক্ষরণ 
তুমি শব্দ হয়ে টলমল কর ভিতর বাহিরে 
যেভাবে আঁধারে স্বচ্ছতা যাপন করে 
দুনিয়ার গোলকধাঁধা 
আমি তাতে সওয়াড়ি হই
অদৃশ্যে শোভা বর্ধন করে স্মৃতির অপভ্রংশ 

সেই রাতে তুমি ছলাৎ ছলাৎ চলো দিগ্বিদিক 
আমি জরিপ করি আত্মগত বিনির্মাণ 
প্রজ্জ্বলিত ফানুস উড়িয়ে...

Comments

Popular Posts