Tamohan, Govt. of India Registration Number (PRGI) WBBEN/25/A1160, New Genaration Acclaimed Bengali Literary Research Journal (Language, Literature & Cultural Studies) & Independent Publication. Maynaguri, Jalpaiguri, West Bengal, India. Estd. 2023.

মৃতমানুষ | পৃথা সূত্রধর | কবিতা ৪৯

এক রক্ত শূন্য প্রাণ
আজ রক্তের আকাল 
তাই গলা চিড়ে বের করি স্বর 

চোখের প্রতিটি শিরা ছিঁড়ে 
বের করি যন্ত্রণা 

স্বপ্নের শবদেহ আজ 
ঝড়ে পড়া তাজা পাঁপড়ির মতো
অসহায়―

যেভাবে যত্ন করে
পিষে দেওয়া গাড়ির চাকা
রেখে দেয় দেহ

আমি খুঁজে যাই
ক্লান্তি কাঁচের গুঁড়োয়

Comments

Popular Posts