Tamohan, Govt. of India Registration Number (PRGI) WBBEN/25/A1160, New Genaration Acclaimed Bengali Literary Research Journal (Language, Literature & Cultural Studies) & Independent Publication. Maynaguri, Jalpaiguri, West Bengal, India. Estd. 2023.

বলেছিলে যে | পার্থ সারথি চক্রবর্তী | কবিতা ৫৭

বিষাদ ঢেকে দেবে বলেছিলে―
এক মায়াময় আলো দিয়ে 
কোন এক কুমারী প্রভাতে। 
আঁকবে বলেছিলে চন্দনের তিলক―
আমার প্রশস্ত ললাট জুড়ে,
নিবিড় করে মেশাবে আমায়-
ভাসমান পরদেশী মেঘের সাথে।
ইশারার হাতছানিতে হাতছাড়া করেছি-
পুস্পস্তবক আর গলার রুপোলি ফাঁস,
নিয়ে যাবে বলেছিলে কুয়াশার দেশে―
কদম, কৃষ্ণচূড়ায় রাঙানো এক অপার্থিব কোষে,
অপেক্ষা আর অপেক্ষায় জীবন্ত ফসিল হয়ে―
এককোণে পড়ে আছি ভিত্তিশিলার নীচে; 
উপরে কত হইচই, গমগম রব―
ভুলে যেতে থাকি সব ধীরে ধীরে, 
ফলকের বুকে লেপ্টে থাকি খোদাই হয়ে।

Comments

Popular Posts