Tamohan, Govt. of India Registration Number (PRGI) WBBEN/25/A1160, New Genaration Acclaimed Bengali Literary Research Journal (Language, Literature & Cultural Studies) & Independent Publication. Maynaguri, Jalpaiguri, West Bengal, India. Estd. 2023.

ম্যাজিক | সুবীর সরকার | কবিতা ৬১

দুরন্ত নদীর পাশে দু দণ্ড ঘুমোতে আসি।
ভাত ফুটছে,ভাতের গন্ধে সাবলীল এক
দুপুর

মায়া ফুরিয়ে গেলে ভেসে আসে পাখির ডাক
আমরা রং করি কাঠের বন্দুক। ঘোড়ার মাথায়
বসিয়ে দেই টুপি

স্বপ্নে বারবার চলে আসে ছেঁড়া তাঁবু।
দেখি আইসক্রিম হাতে ঘুরে বেড়াচ্ছে সার্কাসের জোকার।
জীবন কেটে যায় এভাবেই আস্ত এক ম্যাজিকের
ভেতর।

Comments

Popular Posts