Tamohan, Govt. of India Registration Number (PRGI) WBBEN/25/A1160, New Genaration Acclaimed Bengali Literary Research Journal (Language, Literature & Cultural Studies) & Independent Publication. Maynaguri, Jalpaiguri, West Bengal, India. Estd. 2023.

ধাতুরূপ | জয়শীলা গুহ বাগচী | কবিতা ৩৪

তুমি কি আতর-গাছ চেন
চেন কি মনের সীমানা-ফুল
গাছ থেকে টুপটাপ রাত পড়ে
আমাদের কথাবার্তায় রোজ
স্নান সাবানের গন্ধ
বেড়াল হেঁটে যাবার গন্ধ―
এসব বললে তুমি কি
আংটিতে জোনাকি বেঁধে দাও
বিয়ের গায়ে নদী লিখে রাখ?
আমার ভুলের বিনুনি খুলে যায়
উড়ে যায় চুল পোড়া ছাই
পাখি ডাকে, সময় ডাকে
ভাঙাচোরা নাম ধরে ডাকে
অনন্ত... অনন্ত...

Comments

Popular Posts