Tamohan, Govt. of India Registration Number (PRGI) WBBEN/25/A1160, New Genaration Acclaimed Bengali Literary Research Journal (Language, Literature & Cultural Studies) & Independent Publication. Maynaguri, Jalpaiguri, West Bengal, India. Estd. 2023.

দূর্যোগ | শিবালোক দাস | কবিতা ২০

রক্তে এত দূর্যোগ, ভেঙে গেলে
আর আমি রামধনু নই―
নই কোনো বিকল্প, নই কোনো 
লজ্জা, তবুও হিংস্রেরও আছে পোষ্য প্রাণ
তাকে অনেকেই বড় বলে।

আঙুলে পরখ করে, উতলা শ্বেত করেছ
দিনে দিনে―
বহুকাল আমি ভুলে গেছি স্তব্ধ অক্ষর,
খুঁজে এনে পূর্ণ করো লাবণ্যে।

অকালে কে আর ঝরে যেতে চায়
বৃষ্টির মত?

Comments

Popular Posts