Tamohan, Govt. of India Registration Number (PRGI) WBBEN/25/A1160, New Genaration Acclaimed Bengali Literary Research Journal (Language, Literature & Cultural Studies) & Independent Publication. Maynaguri, Jalpaiguri, West Bengal, India. Estd. 2023.

শৈশব | জলি চক্রবর্তী | কবিতা ২৫

হারিয়ে যাওয়া শৈশবকাল
স্মৃতি হয়ে থাকে―

আনন্দ আর আল্লাদে ভরা
দিনগুলি সব দূরে সরে গেছে,
সবটা স্মৃতিতেই অপরূপ।

ছোট্টবেলার সমস্ত খেলনাগুলো
আজ শুধুই ধুলোয় পড়ে থাকে,
বন্ধ ঘরের মেঝেতে।

রাত্রি বেলায় শেয়ালের ডাক,
আর ঘুম ভাঙত ভোরে পাখির ডাকে।
কতদিন সেই মায়ের বুকেতে শুয়ে
শুনিনা রূপকথার গল্প...

Comments

Popular Posts