Tamohan, Govt. of India Registration Number (PRGI) WBBEN/25/A1160, New Genaration Acclaimed Bengali Literary Research Journal (Language, Literature & Cultural Studies) & Independent Publication. Maynaguri, Jalpaiguri, West Bengal, India. Estd. 2023.

ঈশ্বর | অয়ন বক্সী | কবিতা ৩০

ফ্ল্যাশলাইট ঈশ্বরে মোহিত হয়ে 
আমরা এড়িয়ে যাই—
শহীদবেদি, জেলখানা, গ্রানাইটের মূর্তি
কিংবা শ্মশানঘাটগুলো।

ছুঁয়ে দেখিনা নিজেদের বুকের বাঁ-দিক
দোসর হতে মিছিলে পা মেলাইনা।

একটি মৃতদেহের ঠোঁটের কোনে যে
সাদা পায়রাটি বসে থাকে
সেটি ঈশ্বর।

নিজের লেখা পঙতিতে গা ভাসাতে পারলে
সৃষ্টিসুখের আনন্দে
নিজেকেও ঈশ্বর মনে হয়।

Comments

Popular Posts