Tamohan, Govt. of India Registration Number (PRGI) WBBEN/25/A1160, New Genaration Acclaimed Bengali Literary Research Journal (Language, Literature & Cultural Studies) & Independent Publication. Maynaguri, Jalpaiguri, West Bengal, India. Estd. 2023.

কারফিউ | সুমন ঘোষ | কবিতা ২


বসন্ত বিকেলে হঠাৎ ই কেমন জানি
কালবৈশাখীর আগমন,
জংধরা পৃথিবীর আনাচে কানাচে 
মানবতার ক্ষতচিহ্ন স্পষ্ট।
বারুদের গন্ধ চারিদিকে 
দম বন্ধ হয়ে যায়,
ঘাটে বাঁধা পালহীন নৌকো 
মাঝিরা নিরুদ্দেশ।
ভোরের আজান আর যায় না শোনা 
মন্দিরের দরজা বন্ধ 
কালো পোশাক পড়ে কারা দাঁড়িয়ে 
ওরা গীর্জার সম্মুখে 
চুপ! কারফিউ চলছে!

Comments

  1. অতর্কিতে সংঘটিত বিষয়গুলি আমাদের তটস্থ করে। ভালো লাগলো লেখা।

    ReplyDelete

Post a Comment

Popular Posts